1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে: অধ্যক্ষ জহির উদ্দিন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে: অধ্যক্ষ জহির উদ্দিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর বলেছেন, দেশে ভোটের কোনো নিরাপত্তা নেই। দেশের জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত না হয়ে রাজনৈতিক দূর্বৃত্তায়নের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে। ভোটের নামে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। জনগণের ভোটের সুরক্ষা নিশ্চিত করার জন্য পি আর (প্রজনন রেজিস্ট্রেশন) পদ্ধতির কোনো বিকল্প নেই।

 

পি আর পদ্ধতির দাবিতে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অধ্যক্ষ জহির উদ্দিন আরও বলেন, গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নিতে চায় না, তারা যুক্তি দেখাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটে যদি কোনো সমস্যা হয়, তাহলে জনগণ ভোটের প্রতি আস্থা হারাবে।

 

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। যারা একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন করতে চায়, তাদের উদ্দেশ্য ক্ষতিকর। কারণ, গণভোটে জুলাই সনদ পাস হলে জাতীয় নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তন আসবে, ভোট চুরি বা কেন্দ্র দখল করা যাবে না এবং ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ঠেকানো সম্ভব হবে।

 

মানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন ও কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network