1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জামায়াতের আয়োজনে ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল আগামীকাল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে জামায়াতের আয়োজনে ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল আগামীকাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগামীকাল ১৭ অক্টোবর শুক্রবার বাদ আসর ঐতিহাসিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখা।

এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জামায়াতের বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জাহির উদ্দিন মুহাম্মদ বাবর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক (সিলেট)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

সহকারী সেক্রেটারী বরিশাল জেলা ও সাবেক ভাইস চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা পরিষদ এর মোঃ আজিজুর রহমান অলিদ। মাওলানা কাওসার হামিদী খতিব, কলেজ রো জামে মসজিদ, বরিশাল। মাওলানা জালাল উদ্দীন জাফরী মোফাচ্ছেরে কোরআন, ঢাকা।বাবুগঞ্জ উপজেলা ফোরাম, ঢাকা এর সভাপতি ড. আবদুস সবুর মাতুব্বর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম। মাহফিল পরিচালনা করবেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আঃ সালাম মাঝি।এবারের মাহফিলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।

এছাড়া মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার আলোকে সমাজ ও জাতিকে আদর্শিক পথে পরিচালিত করার লক্ষ্যে এ মাহফিল আয়োজন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network