1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এইচএসসির ফল: বরিশাল বোর্ডের ১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, দুটিতে শতভাগ পাশ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

এইচএসসির ফল: বরিশাল বোর্ডের ১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, দুটিতে শতভাগ পাশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১২টি কলেজের কোন পরীক্ষার্থী পাস করেছে। বৃহষ্পতিবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, বোর্ডের ৩৪৯টি কলেজের ৩৭ হাজার ৬৬ শিক্ষার্থীরা ১৪৪টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ১২টি কলেজের কোন পরীক্ষার্থী পাস করেনি। আর মাত্র দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অর্থাৎ শতভাগ পাস করেছেন।

যে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি তারমধ্যে বরগুনার ১ টি, ভোলার ৪ টি, বরিশাল জেলায় তিনটি,  ঝালকাঠির দুটি ও পটুয়াখালী জেলায় দুটি কলেজে রয়েছে।  যারমধ্যে রয়েছে বরগুনার বামনার সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বরিশাল সদরের কমার্স কলেজ, বাবুগঞ্জের মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভোলার বোরহানউদ্দিনের দেলুয়া তালুকদার বাড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমোহনের বালুরচর দালাল বাজার স্কুল অ্যান্ড কলেজ, ভোলা সদরের ভাষা শহীদ স্মৃতি মহাবিদ্যালয় ও মেদুয়া কলেজ, ঝালকাঠির নলছিটির রাঙ্গাপাশা সেকেন্ডারি স্কুল ও কলেজ এবং আব্দুস সালাম কলেজ, পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল অ্যান্ড কলেজ ও দুমকি উপজেলার দুমকি নাছিমা কেয়ামত আলী মহিলা কলেজ।

এছাড়া ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাস করেছে ১৯৭টি কলেজে এবং ৫০ শতাংশের নিচে পরীক্ষার্থী পাস করেছে ১৩৮টি কলেজে। এর মধ্যে ২০ শতাংশের নিচে ছয়টি, ১৫ শতাংশের নিচে ছয়টি এবং ১০ শতাংশের নিচে দুটি কলেজের পরীক্ষার্থী পাস করেছেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network