1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জের মূর্তিমান আতংক কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জের মূর্তিমান আতংক কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেরগঞ্জে বোয়ালিয়ার মূর্তিমান আতংক কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদার গংদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বোয়ালিয়া বাজার সংলগ্ন বরিশাল পটুয়াখালী মহাসড়কে এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নবীন খান ফয়সাল, ৮,নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম ডাকুয়া, আহত তুহিনের স্ত্রী মিতু আক্তার, যুবদল নেতা শামীম তালুকদার, হুমায়ুন খান, সাবেক ইউপি সদস্য আলম খান প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাবুল খানের পুত্র কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী রিপন সিকদারের পুত্র ইসমাইল সিকদার এলাকার মূর্তিমান আতংক। গত বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজ বাড়ীতে যাবার পথে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক তুহিন আকনকে হত্যার উদ্দেশ্যে কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজ রনি খান ও ইসমাইল সিকদারসহ ১০-১২ জন হামলা করে মারধর ও রক্তাক্ত জখম করে। এ হত্যা চেষ্টার ঘটনায় আহত তুহিন বাদি হয়ে বৃহস্পতিবার বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা চেষ্টার দুইদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে করেনি। উল্টো মিথ্যা ঘটনা সাজিয়ে আহত তুহিনের নামে আরেকটি মামলা দায়ের নিয়েছে।

 

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে স্বেচ্ছাসেবক দল নেতা তুহিনকে হত্যা চেষ্টাকারী কিশোর গ্যাং লিডার রনি খান ও তার সহযোগী রিপন সিকদারদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বরিশাল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে এলাকাবাসী অনতিবিলম্বে তুহিনকে হত্যার ইন্ধনদাতা জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান খান রুবেলকে বহিষ্কারের দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network