1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থণা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থণা

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু  বানারীপাড়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ করেছেন।
শনিবার(১৮ অক্টোবর) দিনভর তিনি বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট ও বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায়  ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এসময় দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন।
এ প্রসঙ্গে বরিশাল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকদল নেতা লায়ন আকতার হোসেন সেন্টু বলেন, বানারীপাড়া পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছি।
এর আগে উজিরপুর পৌর শহরসহ উপজেলার সবগুলো ইউনিয়নে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেছি।  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুখী-সমৃদ্ধশালী স্বনির্ভর  বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network