1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে দুই জেলে আটক, ২০ হাজার মিটার জাল ধ্বংস - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে দুই জেলে আটক, ২০ হাজার মিটার জাল ধ্বংস

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ॥ সরকার ঘোষিত নিষিদ্ধ সময়েও মা ইলিশ শিকার করায় বরিশালের বাবুগঞ্জে দুই জেলেকে আটক ও জরিমানা করেছে প্রশাসন। শনিবার (১৮ অক্টোবর) সকালে সুগন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে দুইজন জেলেকে আটক করা হয়। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফারুক আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় প্রায় ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে তা ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম, এবং সেকেন্ড অফিসার অরবিন্দু বিশ্বাস।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন বলেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরা রোধে আমরা কঠোর অবস্থানে আছি। মা ইলিশ সংরক্ষণে শতভাগ সফলতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ বলেন, সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে যারা অবৈধভাবে মাছ শিকার করবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নদীর জীববৈচিত্র্য রক্ষায় এবং ইলিশের প্রজনন মৌসুমে সবাইকে সচেতন হতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network