1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়ায় যুবদল নেতার পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

কাঠালিয়ায় যুবদল নেতার পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// ঝালকাঠির কাঠালিয়ায় যুবদল নেতা মো. আবদুল খালেক মোল্লাকে কুপিয়ে তার ডান পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কচুয়া গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আবদুল খালেক মোল্লাকে (৪৪) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।

খালেক মোল্লা একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের একাংশের সভাপতি। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাঁঠালিয়া কার্যালয়ের ফিল্ড অফিসার পদে কর্মরত।

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের মো.আবদুল খালেক মোল্লা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কাঠালিয়া অফিসের ফিল্ড অফিসার পদে চাকরি করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি খাবার খেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন।

রাত ৩টার দিকে ঘরের পশ্চিম পাশ দিয়ে সিঁদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আবদুল খালেকের ডান পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। ডাক চিৎকারে ঘরের এবং বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের স্ত্রী জেসমিন বেগম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর) সার্কেল মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বুধবার বিকেলে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network