1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে সিগারেট এনে না দেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে সিগারেট এনে না দেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজারে ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজাপুর-কাঠালিয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলায় জড়িত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কচুয়া বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা।

মানববন্ধনে কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রীনা রানী ও সেফালী রানীসহ স্থানীয়রা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। হামলার ঘটনায় জড়িত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) দুপুরে অন্য একটি দোকান থেকে সিগারেট এনে না দেওয়াকে কেন্দ্র করে ফারুক ফকিরের ছেলে রাজা ফকির (৩০) ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করেন।

কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরন বলেন, ‘সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় আমরা ব্যবসায়ীরা আতঙ্কিত। এ ঘটনার প্রতিবাদে বাজারের সব দোকানপাট এক ঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন করেছি। আমরা চাই, হামলায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং কচুয়া বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।’

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, হামলার ঘটনার পরপরই রাজা ফকিরকে আটক করেছে পুলিশ। পরে আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে ওই দিন বিকেলে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network