1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্পিডবোট চালকদের ধর্মঘট,চরম ভোগান্তিতে যাত্রীরা! - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

বরিশালে স্পিডবোট চালকদের ধর্মঘট,চরম ভোগান্তিতে যাত্রীরা!

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // বরিশাল-ভোলা নৌরুটে স্পিডবোটের ভাড়া সরকার কর্তৃক ৩০০ টাকা যাত্রী ভাড়া নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে চলাচল বন্ধ করে ধর্মঘট ডেকেছে স্পিডবোট চালক ও মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল-ভোলা রুটের যাত্রীরা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে তারা স্পিডবোট বন্ধ করে নগরীর ডিসিঘাট এলাকায় বিক্ষোভ করে।

চালকদের দাবি- আগে একটি স্পিডবোটের প্রতি ট্রিপে নয় জন যাত্রী পরিবহন করে টিকিট প্রতি ৩৫০ টাকা আদায় করা হতো। কিন্তু সরকার ৩০০ টাকা ভাড়া নির্ধারণ এবং একটি স্পিডবোটে আটজন যাত্রী পরিবহনের নিয়ম করেছে। এমনিতেই যাত্রী সংকট ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এই রুটের চালক ও মালিকরা লোকসানে রয়েছে।

বরিশাল স্পিডবোট মালিক-শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, তাদের এই রুটে যাত্রী সংকট। এ কারণে একটি স্পিডবোট বরিশাল থেকে ভোলায় গেলে রোটেশন অনুযায়ী তিন-চারদির পর যাত্রী নিয়ে ফিরতে হয়। অর্থাৎ চারদিনে আয় হবে ৪ হাজার ৮০০ টাকা। এ থেকে তেল খরচ এবং চালকের বেতন দেওয়ার পর কিছুই থাকে না। আমাদের দাবি ভাড়া অন্তত আরও ৫০ টাকা বাড়িয়ে জনপ্রতি ৩৫০ টাকা নির্ধারণ করা হোক। তা না হলে যাত্রী সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ৯ জন করা হোক।

ভোলার যাত্রী রাজু মিয়া বলেন, স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছি। এখন কীভাবে বাড়ি ফিরব তা বুঝতে পারছি না। অবিলম্বে এ সমস্যা সমাধানের দাবি জানান তিনি।

বিআইডব্লিউটিএর বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক শেখ মো. সেলিম রেজা বলেন, স্পিডবোটের ভাড়া নির্ধারণ করেছে সরকার। তাই মালিক এবং চালকদের দাবির বিষয়েও সরকার যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্যমতে বরিশাল-ভোলা প্রান্ত থেকে যাত্রী পরিবহন করে শতাধিক স্পিডবোট।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network