1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে এসিল্যান্ডের উদ্যোগে দুই ভিক্ষুকের পুনর্বাসন, সরকারি জায়গায় পেলেন দোকান বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বাকেরগঞ্জে মেয়র পদে শাহিন তালুকদারকে চান বিএনপি সমর্থকরা তিন বছরের ধ্বংসাত্মক যুদ্ধে অচেনা গাজা: বিলীন বসতি, বিপর্যস্ত জনজীবন বরগুনায় প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক আরোহী নিহত আ.লীগের সিগারেট কোম্পানি পরিচালনা করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন যারা প্ল্যান ছাড়া বিল্ডিং করছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গণপূর্তমন্ত্রী ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি কম, ব্যবসায়ীকে কারাদণ্ড

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র-জনতাও।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। অবস্থানের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার স্লোগান দিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

এ সময় আন্দোলনকারীরা পাশাপাশি ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে; আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না; ২৪-এর চেতনা, বৃথা হতে দেবো না; অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলছেন, তাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। না হলে তারা জীবন দেবেন, কিন্তু রাজপথ ছাড়বেন না। তারা শুধু গাছের ফুল দেখতে চান না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চান।

আন্দোলনে অংশ নিয়ে আহত রাকিব বলেন, আর কতদিন অপেক্ষা করবো। সামনে নির্বাচন আসছে। অভ্যুত্থানের এক বছর হয়ে গেলো, এখনও ঘোষণাপত্র আর সনদই দিতে পারেনি সরকার। এবার গড়িমসি বন্ধ না করলে আন্দোলন কঠোর হবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network