1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার  - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার  অভিযানেও থামছে না ইলিশ শিকার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে এনসিপি: মাহমুদা মিতু বরগুনায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত ২৫ ওটরায় ইউপি সদস্য পদে নির্বাচনের ঘোষণা দিলেন আনোয়ার বেপারী সরকারি সফরে ভোলায় এসে সাধারণ মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক জেলা প্রশাসক আরিফুজ্জামান ভাণ্ডারিয়ায় বন বিভাগের ১৩টি গাছ বিক্রি ও কাটার অভিযোগ, থানায় মামলা কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পাশে এমপি এবিএম মোশাররফ, বিতরণ করলেন শাড়ি ও অর্থ কলাপাড়ায় ম্যাক্স হাসপাতালের নারী কর্মীকে মারধর, চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

হারতায় চেয়ারম্যান পদে লড়তে চান সাইফুল ইসলাম তালুকদার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বিশিষ্ট সমাজসেবক, সদা হাস্যজ্জল, ক্লীন ইমেজের নেতা,গরীব দুখী মানুষের প্রিয় আস্থাভাজন ব্যাক্তি ও প্যানেল চেয়ারম্যান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনোনয়ন প্রত্যাশী মোঃ সাইফুল ইসলাম তালুকদার।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে দীর্ঘ ১৭ বছর তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে হাসিনা হটাও আন্দোলন কর্মসূচিতে রাজপথে অগ্রনী ভূমিকা পালন করেছেন।
এছাড়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি হারতা ইউনিয়নের কৃতি সন্তান,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নবাসীকে নির্বাচনী সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন,ইনশাআল্লাহ, এলাকাবাসীর কল্যাণে ব্যাপকভাবে কাজ করতে হলে জনপ্রতিনিধি হওয়া প্রয়োজন। জনপ্রতিনিধি হলে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সহজভাবে বাস্তবায়ন করা যায়।
তিনি আরও বলেন, আমি হারতা ইউনিয়নের মানুষের স্বার্থে শিক্ষা,সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, রাস্তাঘাটসহ উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
বর্তমান যুবসমাজ মাদকের ভয়াবহ থাবায় ধ্বংসের মুখে উল্লেখ করে তিনি বলেন,হারতা ইউনিয়নকে মাদকমুক্ত করতে আমি সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করবো। যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে সুপথে ফিরিয়ে আনতে কাজ করবো।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম তালুকদার আরও বলেন,আমি আশাবাদী,হারতা ইউনিয়নবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের সেবার সুযোগ করে দেবেন।
আমি আমার প্রাণপ্রিয় হারতা ইউনিয়নবাসীর দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ও হারতা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
এছাড়া তিনি বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সু-দৃষ্টি কামনা করেছেন।একাধিক মুক্তিযোদ্ধা ও প্রবীণ শিক্ষকরা বলেন, তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে  স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করবেন।
এককথায় তিনি গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল। এদিকে হারতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ সাইফুল ইসলাম তালুকদারকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে জোট বেধেছে অধিকাংশ ভোটাররা। এদিকে ভোটারদের দাবি,মোঃ সাইফুল ইসলাম তালুকদার সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর হাত ধরে বিএনপির রাজনীতিতে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন এবং সুনাম কুড়িয়ে নিয়েছেন।
তিনি তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে মামলা ও হামলার শিকার হন এবং একাধিক জেল খেটে ত্যাগী নেতা হিসেবে আখ্যা পেয়েছেন। এছাড়া লোভিং ও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তিনি। এককথায় হারতা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে মোঃ সাইফুল ইসলাম তালুকদারের বিকল্প নেই। তিনি হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদের দায়িত্ব সুনামের সহিত পালন করে আসছেন।
তরুণ উদীয়মান নেতা সাইফুল ইসলাম তালুকদার সাধারণ জনগণের আস্থা ও গরীব দুখী মানুষের  শেষ আশ্রয়স্থল। এদিকে আসন্ন হারতা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম তালুকদার আরও বলেন,আমি হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিম  ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। এছাড়া তিনি  সকল ভোটারসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network