1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আন্তর্জাতিক মানের চক্ষু হাসপাতাল উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার! বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসীর মরদেহ পৌঁছালো নিজের গ্রামে এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসা ভাঙচুর-অগ্নিসংযোগ ফের কক্সবাজারের হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধিক পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

বরিশালে আন্তর্জাতিক মানের চক্ষু হাসপাতাল উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// আধুনিক চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্য নিয়ে বরিশালে চালু হলো আন্তর্জাতিক মানের ‘আদর্শ চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার’।

গতকাল শনিবার নগরীর সিএন্ডবি রোডে নবনির্মিত হাসপাতালটির উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল ডা. এস এম আবুল হাসান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সাবেক ইউনিট প্রধান ডা. এন সি দে রবিন, সহযোগী অধ্যাপক ডা. জুয়েল ইলিয়াস রব, ডা. বর্না, চক্ষু বিশেষজ্ঞ ডা. সিদ্দিকুর রহমান এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বরিশালে চক্ষু রোগীদের জন্য উন্নত চিকিৎসা সুবিধার বড় ধরনের ঘাটতি ছিল। এই হাসপাতাল সেই ঘাটতি পূরণে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ বলেন, বরিশালে অনেক চক্ষু হাসপাতাল থাকলেও আমরা এসেছি নতুন ধারা ও উন্নত সেবা দেয়ার লক্ষ্যে। এখানে সর্বাধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে। গরিব-ধনী নির্বিশেষে সবাই যেন মানসম্মত চিকিৎসা পায়, সেই ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারি ফজলুল হক কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর আব্দুর রব।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network