1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চিকুনগুনিয়ায় ৮ মাসে ১৬ দেশে আক্রান্ত ২ লাখ ৪০ হাজার, মৃত্যু ৯০ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

চিকুনগুনিয়ায় ৮ মাসে ১৬ দেশে আক্রান্ত ২ লাখ ৪০ হাজার, মৃত্যু ৯০

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক// চলতি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত আট মাসে বিশ্বের ১৬টি দেশে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার জন এবং তাদের মধ্যে মারা গেছেন অন্তত ৯০ জন।

ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়েনের (ইইউ) রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি) আজ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

আট মাসে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর শিকার হওয়া ৯০ জনের অধিকাংশই দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের। আক্রান্তের হিসেবেও শীর্ষে আছে ব্রাজিল। ইসিডিসির তথ্য অনুসারে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ব্রাজিলে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৮৫ হাজার ৫৫৩ জন।

ব্রাজিল ব্যতীত দক্ষিণ আমেরিকা মহাদেশের আরও ৩টি দেশে দেখা দিয়েছে চিকনগুনিয়ার প্রকোপ। এই দেশগুলো হলো— বলিভিয়া (আক্রান্ত ৪ হাজার ৭২১), আর্জেন্টিনা (আক্রান্ত ২ হাজার ৮৭৬) এবং পেরু (আক্রান্ত ৫৫)।

এছাড়া ৮ দেশ ও স্বায়ত্বশাসিত ভূখণ্ডেও এই সময়সীমায় চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন হাজার হাজার মানুষ। এই দেশগুলো হলো চীন, ভারত, শ্রীলঙ্কা, মরিশাস, সিঙ্গাপুর, পাকিস্তান, তাইওয়ান এবং হংকং। আক্রান্ত রোগীর হিসেবে এশিয়ায় শীর্ষে আছে চীন। গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চীনে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার জন।

ইসিডিসির তথ্য অনুসারে, আফ্রিকা মহাদেশের চার দেশেও হানা দিয়েছে চিকুনগুনিয়া। এই দেশগুলো হলো সেনেগাল, কেনিয়া, মাদাগাস্কার এবং সেশেলস।

ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও একটি মশাবাহিত রোগ। এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস মশা এই রোগের বাহক। এই জাতের মশাগুলো সাধারণত দিনের বেলায় কামড়ায় এবং পরিষ্কার পানিতে জন্মায়।

তীব্র জ্বর, অস্থিসন্ধিতে মারাত্মক ব্যথা (বিশেষ করে হাত, পা, এবং পিঠে), মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, দুর্বলতা, এবং শরীরে ফুসকুড়ি চিকুনগুনিয়ার প্রধান উপসর্গ।কিছু ক্ষেত্রে, বমি বমি ভাব, বমি, এবং পেটে ব্যথাও হতে পারে। চিকুনগুনিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণ হলো তীব্র জয়েন্টে ব্যথা, যা কয়েক সপ্তাহ বা মাস এমনকি বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

সূত্র : আনাদোলু এজেন্সি

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network