1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক ব্লকেড - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান বরিশাল থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা আক্বীদা যার বিশুদ্ধ নয় তার জীবন সম্পূর্ণটাই বৃথা – ছারছীনার পীর জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে উত্তাল বরিশাল–৩: বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি বরিশাল-২ আসনে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নিহত-১, আহত-১০ বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নয়নের ঐতিহাসিক বিজয় বরিশালে নির্বাচনের পরদিন স্বেচ্ছাসেবক দলের নেতাকে হাতুড়িপেটা কলাপাড়ায় নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফকে প্রেসক্লাবের শুভেচ্ছা বরিশালে বিপুল সংখ্যক ‘না’ ভোটে রাজনৈতিক মহলে বিস্ময়

স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক ব্লকেড

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও চিকিৎসা সেবার সংকটের বিরুদ্ধে বরিশালে আন্দোলনে নেমেছে ছাত্র-জনতা।

শুক্রবার (৮ আগস্ট) আন্দোলনের ১২তম দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় সকাল ১১:৩০ থেকে সড়ক অবরোধ করে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তারা। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা মহাসড়কের ওপরেই জুমার নামাজ আদায় করেন। নামাজে আন্দোলনকারীদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী ও স্থানীয় নাগরিকরাও অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালগুলোতে একটি শক্তিশালী সিন্ডিকেট চিকিৎসা সেবাকে অকার্যকর করে তুলেছে। সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। তারা আরও জানান, ১২ দিন ধরে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা বা সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি।

দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। এই কর্মসূচিতে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং কনটেন্ট ক্রিয়েটররা অংশগ্রহণ করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network