1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে বাউফলে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিভাগীয় ‘অদম্য নারী পুরস্কার পেলেন উজিরপুরের কৃতি সন্তান বিচারক নাহিদা রুমানা মিতু দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ বাকেরগঞ্জে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার গাজীপুরে মোবাইল কেনার বায়না ধরায় ছোট ভাইকে হত্যার পর মাটিচাপা, বড় ভাই গ্রেপ্তার বেতাগীতে প্রকৃতির ডাকে ঝোপখালীতে অতিথি পাখির উৎসব পাথরঘাটার গভীর সমুদ্রে মাছ ধরা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৪, নিখোঁজ ২ জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির কড়া নজরদারি চাঁদাবাজের ভয়ে বন্ধ যমুনা নদীর তীররক্ষা বাঁধের কাজ পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’ আগৈলঝাড়ায় ভিডিও করতে গিয়ে গলায় ফাঁস লেগে টিকটকারের মৃত্যু

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে বাউফলে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মো.আরিফুল ইসলাম,বাউফল : সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় সকল কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (১১আগষ্ট) দুপুর ১২টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে স্থানীয় পেশাদার সকল সাংবাদিকদের উপস্থিতিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

 

এতে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডকে একটি নির্মম ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন এবং দোষীদের দ্রুত বিচার ও ফাঁসি কার্যকরের দাবি জানান।

 

এতে বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, দৈনিক মানবকণ্ঠের বাউফল উপজেলা প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি এ.বি.এম মিজানুর রহমান, দৈনিক জবাবদিহি পত্রিকার উপজেলা প্রতিনিধি ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক ইয়াকুব আলী রুবেল প্রমুখ।

 

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, কিন্তু আজ এই পেশাকে চাপিয়ে দেওয়া হচ্ছে হুমকি ও ভয়ভীতির কালো ছায়ায়। তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা করা হয়নি, এটি গণমাধ্যমের স্বাধীনতাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

 

সাংবাদিকদের রক্তে রঞ্জিত হচ্ছে বাংলাদেশের মাটি। এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের বিচার না হলে কোনো সাংবাদিকই নিরাপদ নয়। সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাকে অবশ্যই এই মামলায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

 

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তুহিন হত্যাকাণ্ডের বিচার যদি ঠিকমতো না হয়, তাহলে ভবিষ্যতে আরও সাংবাদিক হত্যার ঘটনা ঘটবে। আমরা চাই, হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করা হোক।

যদি তাদের দাবি অনুযায়ী দ্রুত বিচার না হয়,তাহলে তারা আরও বড় আন্দোলনের পরিকল্পনা করছেন। আগামী সপ্তাহে জেলা ও জাতীয় পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

 

উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুরে স্থানীয় সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করতেন। গত বৃহস্পতিবার একদল সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network