1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে এমআরবি ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বাসিন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামে ধানী ফসলী জমির মধ্যে গড়ে উঠেছে এম আর বি ব্রিকস। বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন/২০১০/৪ ধারায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে মোবাইল কোর্টে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় বাসন্ডা ইউনিয়নের আগলপাশা এলাকার সাবেক কাউন্সিলর রেজাউল করিম এর মালিকানাধীন এমআরবি ব্রিকসকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান বলেন, স্থানীয় লোকের গোপন সংবাদের ভিত্তিতে সরকারি “খ” তফসিলের জমি থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন করার প্রমান পাওয়ার অপরাধে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় জরিমানা করা হয়েছে। পরিবেশ ও জনজীবনে বিরুপ প্রভাব পড়ায় এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়াও উর্বর ভুমির মালিকদের জমির মাটি বিক্রি না করার জন্যে অনুরোধ করা হয়েছে।
এম আর বি ব্রিকস এর মালিক যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর রেজাউল করিম জাকির মুঠো ফোনে জানান, আমার কেনা জমিতে মাটি কেটেছি। তাতে জরিমানা করবে কেন। আমি তো অন্য কারো জমির মাটি কেটে নিচ্ছি না। দিন ভালো যাচ্ছে না এধরনের জরিমানা গুনতে হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network