1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ফরচুন বরিশাল না থাকলেও ১০টি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

ফরচুন বরিশাল না থাকলেও ১০টি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ

  • আপডেট সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ঢাকা অফিস : বিপিএলের পরবর্তী আসরে থাকছে না ফরচুন বরিশাল। নতুন মৌসুমে দল পাওয়ার জন্য তারা আবেদনই করেনি।

 

 

 

ফরচুন বরিশাল না থাকলেও ১০টি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু মঙ্গলবার (২৮ অক্টোবর) বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

 

 

বিসিবি সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করেছে—এগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও সিলেট। এর মধ্যে কমপক্ষে পাঁচটি দল নিয়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা চলছে।

 

 

 

গত আসরে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস এবারও আগ্রহ প্রকাশ করেছে দল নিতে। বসুন্ধরা গ্রুপের অধীনে থাকবে রংপুর রাইডার্স। অন্যদিকে, ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি অধিকার পেতে আবেদন করেছে ওয়ালটন ও রিমার্ক হার্লান। দেশ ট্রাভেলস, নাবিল গ্রুপ আবেদন করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির অধিকার পেতে। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির মালিকানার অধিকার পাওয়ার জন্য আবেদন করেছে এসকিউ স্পোর্টস নামের একটি প্রতিষ্ঠান।

 

 

 

বরিশাল থেকে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে আকাশবাড়ী হলিডেজ নামের একটি প্রতিষ্ঠান। সিলেট স্ট্রাইকার্স নামে দল নিতে জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি নামের একটি প্রতিষ্ঠান থেকে দরপত্র জমা দেওয়া হয়েছে। কুমিল্লা থেকে দল নিতে এসএস গ্রুপ দরপত্র জমা দিয়েছে। তারা কুমিল্লা ফাইটার্স নামে দল আনতে চায়। এ ছাড়া নোয়াখালী থেকে বাংলা মার্ক একটি প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ দেখিয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network