1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে আদালতের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দুই ঘন্টা বিচার কার্যক্রম বন্ধে বিচার প্রার্থীদের চরম ভোগান্তি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার! বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসীর মরদেহ পৌঁছালো নিজের গ্রামে এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসা ভাঙচুর-অগ্নিসংযোগ ফের কক্সবাজারের হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধিক পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

আমতলীতে আদালতের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা দুই ঘন্টা বিচার কার্যক্রম বন্ধে বিচার প্রার্থীদের চরম ভোগান্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চৌকি আদালতের নিরাপত্তায় সীমানা প্রচীর নির্মাণে উপজেলা প্রশাসনের বাঁধায় ওই আদালতের বিচার কার্যক্রম প্রায় দু’ঘন্টা বন্ধ থাকায় বিচার প্রার্থী ও আইনজীবীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে।

 

জানা গেছে, জেএল ৩১ নাম্বার আমতলী মৌজার ৩১৮,৩১৯ ও ৩২০নং দাগে আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত অবস্থিত। উল্লেখিত ওই তিনটি দাগে মোট ১.৪৬ একর জমি ওই চৌকি আদালতের ভোগ দখলে রয়েছে। মহামান্য হাইকোর্টর নির্দেশে আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের নিরাপত্তায় চারদিকে সীমানা প্রাচীর নির্মাণের নির্দেশ দিয়ে অর্থ বরাদ্দ দেয়া হয়।

 

বৃহস্পতিবার সকালে ওই আদালতের পূর্ব দিকে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাতে বাঁধা প্রদান করে। তখন আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান নির্মাণ কাজে বাঁধা দেওয়ার বিষয়টি জানার জন্য এজলাস ছেড়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলতে যান। এতে প্রায় দু’ঘন্টা ওই আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে। এতে বিচারপ্রার্থী ও আইনজীবিরা চরম ভোগান্তিতে পড়েন।

 

আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি আইনজীবি অ্যাড: মাহবুবুল আলম বলেন, মহামান্য হাইকোর্টর নির্দেশে আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের নিরাপত্তায় চারদিকে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিলো। এরমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় প্রায় দুই ঘন্টা আদালতের কার্যক্রম বন্ধ থাকে। এতে বিচার প্রার্থী ও আইজীবীরা চরম ভোগান্তিতে পড়েন।

 

আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মো. আবু বকর জানান, আমতলী উপজেলা সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ভোগদখলীয় জমিতেই আমরা সীমানা প্রাচীর নির্মাণ করতেছি। নির্মাণে বাঁধা দেওয়ার কোন কারন খুজে পাচ্ছি না।

 

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি এই বিষয়টি নিয়ে কোন মন্তব্য করবোনা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network