1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনা বিএনপির শোক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনা বিএনপির শোক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করছে জেলা বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এ কর্মসূচি চলছে।

আজ মঙ্গলবার আপোসহীন নেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে জেলার নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে ভিড় করা শুরু করেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে ধারণ করা হয়েছে কালোব্যাজ।

দলীয় কার্যালয়ের সামনে টানানো হয়েছে কালোপতাকা। চলছে কোরআন খতম। সকালে থেকেই জেলা বিএনপি কার্যালয়ে কোরআন তেলোয়াত চলছে। বরগুনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এজেডএম সালেহ ফারুকের নেতৃত্বে দলের নেতা কর্মীরা কার্যালয়ে অবস্থান করছেন।

আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুকে আলিঙ্গন করেন।

দেশনেত্রী বেগম জিয়াকে স্মরণ করে দলের নেতা-কর্মীরা বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রহরণের বিরুদ্ধে আজীবন লড়াই করা এই মহীয়সী নারী কখনো ক্ষমতার কাছে মাথা নত করেননি। জেল-জুলুম, নিপীড়ন, মিথ্যা মামলা, অসুস্থতা—সবকিছুকে তুচ্ছ করে তিনি বুক উঁচিয়ে দাঁড়িয়ে ছিলেন এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার প্রতীক হয়ে। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম যুগের পর যুগ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network