1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

আমতলীতে তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আমতলীতে গত দুই দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ।সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা।উপজেলার অনেক স্থানে দৃষ্টিসীমা ৬০ মিটারের নিচে নেমে এসেছে।সারা দিনেও সূর্যের দেখা মিলছে না।গ্রাম অঞ্চলের বাসা বাড়িতে দেখা গেছে শীতে কাবু মানুষরা শীত নিবারনের জন্য খড়কুটা  জ্বালিয়ে আগুন পোহাচ্ছে।

ঘন কুয়াশার কারণে সড়কগুলো ভিজে পিচ্ছিল হয়ে গেছে।ফলে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় আমতলীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২দশমিক ১০ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে কলাপাড়া আবহাওয়া অফিস।

তীব্র শীতওঘন কুয়াশায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে বের হওয়া শ্রমিক ও যানবাহন চালকরা বিপাকে পড়েছেন। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে।

দিনমজুর হাফিজ বলেন,এই দুই দিন যাবৎ কাজে যেতে পারছিনা।দুই দিন সূর্যের মুখ দেখতেপারিনি।কুয়াশায় কিছুই দেখা যায়না।আমার মতো অনেকেই কাজে যেতে পারছেনা।

উপজেলার চাওড়াইউনিয়নের চন্দ্রা গ্রামের হাসান মাদবর বলেন,এই ক’দিন ধরে প্রচুর শীত পড়ছে।একারনে আমাদের এলাকায় গলা ব্যাথা,কাশি,সর্দি বেড়ে গেছে।

ছুরিকাটা গ্রামের আবুল হোসেন বলেন,শীতে কারনে ঘরথেকে বের হতে পারছিনা।সবচেয়ে বড় বিপাদে পড়েছে  গ্রামের কৃষকরা  অনেক গৃহস্থলি বাড়ী ধান সিদ্ধ করেছে সারা বছরের চাল তৈরি করার জন্য । কিন্তু সূর্যেও দেখা না মিলায় ধানচাল নষ্ট হওয়ার পথে বসেছে।

আমগড়াগাছিয়ার টুনটুনি বেগম বলেন, শীত আর শীত ঠান্ডার কারনে ঘর থেকে বের হতে পারছিনা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network