1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে তুলার মিলে আগুন, পুড়ে ছাই, এলাকায় আতঙ্ক - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালী বাউফলের খাল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার! বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের সংস্কার ও পুনর্বাসন কাজের উদ্বোধন করলেন নগর প্রশাসক পুলিশের জন্য ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসীর মরদেহ পৌঁছালো নিজের গ্রামে এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত বাউফলে ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসা ভাঙচুর-অগ্নিসংযোগ ফের কক্সবাজারের হোটেলে আগুন, প্রাণে বাঁচল ৩ শতাধিক পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

আমতলীতে তুলার মিলে আগুন, পুড়ে ছাই, এলাকায় আতঙ্ক

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মায়ের দোয়া কটন মিলস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মিলস মালিক বশির খাঁনের ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বার বার তুলার মিলে আগুন লাগায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। লোকালয় থেকে তুলার মিল অপসারণের দাবী এলাকাবাসীর। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় মঙ্গলবার রাত নয়টার দিকে।

 

জানা গেছে, ২০১৮ সালে আমতলী উপজেলার বৈঠাকাটা গ্রামের মোঃ বশির খাঁন মানিকঝুড়ি এলাকায় মায়ের দোয়া নামের কটন মিলস নির্মাণ করেন। মঙ্গলবার রাত নয়টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে ওই মিলে আগুনের সুত্রপাত হয়।

 

মুহুর্তের মধ্যে আগুন চাড়িদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে মিলের মেশিন ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন মিল মালিক বশির খাঁন।

 

খবর পেয়ে তাৎক্ষনিক আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ ও ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন গত সাত বছরে বেশ কয়েকবার মিলে আগুন লেগেছে। এতে লোকালয়ের বসতকারী লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা বলেন, রাত নয়টার দিকে তুলার মিলে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেই। কিন্তু ফায়ার সার্ভিস আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তিনি আরো বলেন, লোকালয়ে তুলার মিল স্থাপন করায় আমরা বিপদে আছি। গত সাত বছরে কয়েকবার তুলার মিলে আগুন লেগেছে। কিন্তু এমন ক্ষতি হয়নি। তিনি আরো বলেন, যখনই আগুন লাগে তখনই এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। লোকালয় থেকে তুলার মিল অপসারণের দাবী এলাকাবাসীর।

 

মিলের মেশিন চালক ফাহিমা বেগম বলেন, গতকাল মিল বন্ধ থাকায় আমরা কেউ ছিলাম না। তবে গত দুইবার বৈদ্যুতিক মিটার থেকে মিলে আগুন লেগেছে। আমার ধারনা এবারও মিটার থেকে মিলে আগুন লেগেছে।

 

মায়ের দোয়া কটন মিলস মালিক বশির খাঁন বলেন, আগুনে মিলের মেশিনসহ সকল মালামাল পুড়ে গেছে। এতে আমার অন্তত ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আমি পথে বসে গেছি। পুনরায় মিল চালু করার মত আমার কিছুই রইলো না।

 

আমতলী ফায়ার সার্ভিসের লিডার মোঃ গোলাম মোস্তফা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে তা সনাক্ত করতে পারিনি?

 

সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) তারিকুল ইসলাম মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা হয়েছে। মিলে ঝুট থাকায় আগুন দ্রæত চারিদিকে ছড়িয়ে পরেছে। তিনি আরো বলেন, দুইটি ফায়ার সার্ভিস কাজ করলেও কোন মালামাল রক্ষা করা যায়নি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শণ করেছি। ক্ষতিগ্রস্থ মিল মালিক আবেদন করলে তাকে সকল সহায়তা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network