1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ছারছীনা পীর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বরগুনায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ছারছীনা পীর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ছারছীনা পীর মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন।

 

বুধবার রাতে আমতলী উপজেলার ভায়লাবুনিয়া ছালেহিয়া দীনিয়া ও হাফেজী মাদ্রাসার উদ্যোগের ওয়াজ মাহফিলে আখেরী মোনাজাতে তিনি এ দোয়া করেছেন। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল মাহফিল ময়দান। এ ওয়াজ মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

 

জানাগেছে, আমতলী উপজেলার ভায়লাবুনিয়া ছালেহিয়া দীনিয়া ও হাফেজী মাদরাসার উদ্যোগে বুধবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। চার ঘন্টা ব্যাপী ওই মাহফিলে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসুল্লী অংশ নেয়। ওই মাহফিলের আখেরী মোনাজাত পরিচালনা করেছেন ছারছীনা দরবার শরীফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। ওই মোনাজাতে তিনি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেছেন।

 

এ মাহফিলে আরো ওয়াজ নছিহত করেছেন জমইয়াতে হিজবুল্লাহ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব, তালিমুল তরিকত সম্পাদক মুফতি মামুনুল হক, সহ-প্রচার সম্পাদক মহিবুল্লাহ আল মাহমুদ ও বরগুনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা অহিদুল ইসলাম প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network