1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ১ ও ২ আসনে ১৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫ প্রার্থীর - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বরগুনায় ১ ও ২ আসনে ১৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৫ প্রার্থীর

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ ও ২ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বরগুনা -১ আসনে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান, বরগুনা-২ আসনে আমজনতা পার্টির প্রার্থী আলাউদ্দিন, এনপিপি মনোনীত প্রার্থী সোলায়মান, স্বতন্ত্র প্রার্থী রাশেদুজ্জামান ও মো. শামিম। মোট ১৮ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়লেও ৫ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ১৩ জন ।

 

গতকাল শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই বাছাই শেষে প্রার্থীতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

 

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম।

 

স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান ও সোলায়মান ঋণ খেলাপি হওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়। মো. শামিম গণ প্রতিনিধিত্ব আদেশ মতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া এবং ১% ভোটারের স্বাক্ষর না থাকায় রাশেদুজ্জামান ও আলাউদ্দিন মামলার তথ্য গোপন করায় তাদের প্রার্থীতা বাতিল হয়ে যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network