1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান ৩ হাজার টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান ৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আমতলীর আইনশৃঙ্খলা পরিস্থিতিবজায় রাখতেবাংলাদেশ নৌবাহিনীওপুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ চেকপোস্ট অভিযান।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলী পৌর শহরের ৭নং ওয়ার্ডে সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার সাফাত (শিক্ষা) বিএন(পি নং ৩৯৯৫) এর নেতৃত্বে নৌবাহিনীর ১৩ সদস্যের একটি সেকশন এবং আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৬জন সদস্য অংশগ্রহণ করেন।

চেকপোস্টঅভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানকালে মোট ৮৭টি মোটরসাইকেল, ৭টি বাস,৯টি প্রাইভেটকার,৮টি ট্রাক, ১২টি মাইক্রো, ২৩টি সিএনজি গাড়ি তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে১টি মামলা করা হয়।বৈধ কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট না থাকার কারনে ট্রাফিক সড়ক আইনে মামলা দায়ের করা হয় এবং মোট ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নৌবাহিনীওপুলিশের যৌথ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের মতে,নিয়মিত এধরনের যৌথ অভিযান এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ করবে এবং জনগণের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি করবে।

অভিযান শেষে লেফটেন্যান্ট শাহরিয়ার সাফাত,নৌবাহিনীওপুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরও জোরদার করা।আইনশৃঙ্খলা রক্ষায় আমাদেরএধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network