1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ববিতে সড়ক নির্মাণে ঠিকাদারের গড়িমসি, দুই মাসেও শুরু হয়নি কাজ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

ববিতে সড়ক নির্মাণে ঠিকাদারের গড়িমসি, দুই মাসেও শুরু হয়নি কাজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবন–০১-এর সামনে সড়ক নির্মাণ কাজ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত তিন মাসের কাজের মেয়াদের দুই মাস পার হলেও এখনো কাজ শুরু করেনি ঠিকাদার প্রতিষ্ঠান ধারা এন্টারপ্রাইজ। প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে ঠিকাদার গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক ভবন–০১-এর সামনে ১৫০ ফুট সড়ক নির্মাণের জন্য ৬৪ লাখ ১৬ হাজার ২৪০ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। গত বছরের ২০ নভেম্বর ৯০ দিনের সময়সীমা উল্লেখ করে কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ওয়ার্ক অর্ডার পাওয়ার সর্বোচ্চ সাত দিনের মধ্যে কাজ শুরু করার কথা থাকলেও দুই মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

 

প্রকৌশল দপ্তর সূত্র জানায়, ধারা এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব (কালু)। তবে বাস্তবে এই প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভৌত ও অবকাঠামোগত উন্নয়নকাজ করে আসছেন ঠিকাদার আওলাদ হোসেন মনু। সংশ্লিষ্টদের দাবি, সড়ক নির্মাণকাজের কার্যাদেশও মনুই পেয়েছেন এবং বাস্তবে কাজটি তিনিই পরিচালনা করছেন।

 

এ বিষয়ে জানতে আওলাদ হোসেন মনুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপপ্রধান প্রকৌশলী মো. মুর্শিদ আবেদিন বলেন, ‘আমরা আজ (মঙ্গলবার) ঠিকাদারকে একটি সতর্কীকরণ চিঠি দিয়েছি। এ বিষয়ে আমি আর বেশি কথা বলতে চাই না।’ কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সেটা সময়ই বলে দেবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network