1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে তিন ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে তিন ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় ড্রাম চিমনি বিশিষ্ট তিনটি ইটভাটা থেকে সাড়ে আট লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও পাঁচটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙ্গে ফেলে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাভলী ইয়াসমিন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সহায়তা করেছে।

জরিমানার আদেশ দেওয়া ইটভাটা তিনটি হলো- বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ী এলাকার মেসার্স বাবা ব্রিকস, একই এলাকার মেসার্স সাবা ব্রিকস ও মেসার্স তালুকদার ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, মেসার্স বাবা ব্রিকস ও মেসার্স সাবা ব্রিকসকে তিন লাখ টাকা করে জরিমানা করে কিলন ও চিমনি ভেঙ্গে ফেলা হয়েছে। আগুন নিভিয়ে দুই ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এছাড়া মেসার্স তালুকদার ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স আশা ব্রিকস ও মেসার্স রুপা ব্রিকসের কিলন ও চিমনি ভেঙ্গে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network