1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ভিজিডি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে ভিজিডি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভিজিডি (VGD) কর্মসূচির আওতায় ৪০২ জন কার্ডধারী নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। চাল বিতরণকালে তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল হতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে কাউকে অন্ধভাবে অনুসরণ না করে নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে।
এ সময় তিনি আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপস্থিতদের সচেতন করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, ইউপি সচিব  তারিকুল ইসলাম চৌধুরী এবং ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন শিকদার,ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, শাহিন হোসেন, ওবায়দুল হক, আব্দুস সালাম, মুক্তা আক্তার প্রমূখ।
উল্লেখ্য, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network