1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ভোটকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা উল হুসনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে ভোটকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও আসমা উল হুসনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জ উপজেলায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের সকল ভোটকেন্দ্র ও একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
সোমবার (০৫ জানুয়ারি) দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে তিনি ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন এবং আসন্ন গণভোট বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করতে জনসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ভোটারদের মধ্যে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
পরিদর্শনকালে ইউএনও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিয়নের চলমান ও বাস্তবায়নাধীন একাধিক উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি জাহাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম, সেবা প্রদান ও জনভোগান্তি সংক্রান্ত বিষয়গুলো খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ইউএনও আসমা উল হুসনা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গণভোট নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো ও মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network