1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মজিবর রহমান সরোয়ার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মজিবর রহমান সরোয়ার

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আর খান ভোলা ও বরিশাল সড়কের পাশে অবস্থিত অন্তত ১০টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।

 

অগ্নিকাণ্ডের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বরিশাল সদর-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ সহিদ খান, বরিশাল জেলা ছাত্রদলের ১নং সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল তালুকদার, চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ নাছির গাজী, চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ কবির গাজী ও মোঃ কামরুল মৃধা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ হুমায়ুন মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপির নেতা মোঃ ইয়াকুব মৃধা, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আলিম সিকদার।

 

এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network