নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক গভর্নর ড.আহসান এইচ মনসুর বলেন, দেশে মুদ্রা ছাপানো বাবদ প্রতি বছর ব্যায় বিশ হাজার কোটি টাকা।তাই অপচয় কমাতে ক্যাশলেস লেনদেনে উতসাহিত করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বরিশালে স্থানীয় এক হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তৃতা কালে এ কথা বলেন তিনি।
গভর্নর আরও বলেন,ক্যাশলেস লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা দূর হবে।নতুন ট্রেড লাইসেন্স এর ক্ষেত্রে কিউআরকোড থাকা বাধ্যতামুলক থাকলে ক্যাশলেস লেনদেন বাড়বে।
তিনি অন্য এক প্রসঙ্গে বলেন দেশের আমদানি নীতি জটিল। সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময় মতো দ্রব্য আমদানি হয় না ফলে পণ্যের দাম বেড়ে যায়। নির্বাচনের আগে পেস্কেল ঘোষণার সম্ভাবনা নাই বলে জানান তিনি।
২০২৫-২৬ অর্থবছরে ২য় ষান্মাসিক মুদ্রানিতি প্রণয়নের লক্ষে বরিশাল অঞ্চলের অংশিজনের মতামত সংগ্রহ বিষয় এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। ডেপুটি গভর্নর ড.মুহাম্মদ হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।