1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৬০ হাজার মিটার কারেন্ট জালসহ ৩ জন আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে ৬০ হাজার মিটার কারেন্ট জালসহ ৩ জন আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলা অংশে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় তিনজন জেলেকে আটক করা হয়েছে।

 

মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে।

 

বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানিয়েছেন-আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করার পর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

 

তিনি আরও জানিয়েছেন-জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইব্রাহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network