1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তিন দিনে সাড়ে ৩৯ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ, ব্যয়সীমা ছাড়াল নির্বাচনী তহবিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

তিন দিনে সাড়ে ৩৯ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ, ব্যয়সীমা ছাড়াল নির্বাচনী তহবিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
নির্বাচনী প্রচারণার ব্যয় নির্বাহে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে মাত্র তিন দিনে তিনি পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা, যা নির্ধারিত ব্যয়সীমার চেয়ে বেশি।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ব্যারিস্টার ফুয়াদ। তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী বরিশাল-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। জনপ্রতি ১০ টাকা হিসেবে তার নির্বাচনী ব্যয়সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।
ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশের মাধ্যমে পেয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
নির্ধারিত ব্যয়সীমার অতিরিক্ত অর্থ প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সকল হিসাবপত্র নির্বাচনকালীন সময় পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের যে কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে নিরীক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার ফুয়াদ। তিন দিনের মধ্যেই তিনি নির্ধারিত ব্যয়সীমার চেয়ে অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে সক্ষম হন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network