1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের উপজেলা কমিটি গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে যুব অধিকার পরিষদের ৬১ সদস্যের উপজেলা কমিটি গঠন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশের যুব অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার ৬১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মো. জাহিদুল ইসলাম রিয়াদ সভাপতি, কেএম আলামিন সাধারণ সম্পাদক ও মো. মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের উদ্যোগে উপজেলা গণধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজন মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক মো. আবু সায়েম এবং মুলাদী উপজেলা গণধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন।

এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল তালুকদার, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নয়ন হোসেন নিলয়, কেদারপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মো. ফজলুর করিম, মাধবপাশা ইউনিয়ন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, রহমতপুর ইউনিয়ন গণধিকার পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম জুয়েলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার আদায়ের আন্দোলনে যুব অধিকার পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network