1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সিলিন্ডার গ্যাসের সংকটে চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সিলিন্ডার গ্যাসের সংকটে চাহিদা বেড়েছে ইলেকট্রিক চুলার

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করে অস্বাভাবিকভাবে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পরেছেন বরিশালের গ্রাহকরা। বিভিন্ন দোকান ঘুরেও মিলছে না সিলিন্ডার গ্যাস। যা পাওয়া যাচ্ছে তা সরকারি দাম ১৩শ’ ৫০ টাকায় মিলছে না। বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬শ’ টাকা দরে। যেকারণে চরম ভোগান্তিতে পরেছেন গ্রাহকরা। তবে গ্যাস না পেয়ে অনেককেই ইলেকট্রিক চুলা ক্রয় করতে দেখা গেছে।

বরিশাল নগরীর বিভিন্ন খুচরা দোকান ঘুরে দেখা গেছে, বসুন্ধারা, যমুনা, গ্রিন নাভানা, ডেলটা, টোটালসহ বিভিন্ন কোম্পানির গ্যাসের চাহিদামতো সরবরাহ নেই। দেশে ১৮টি গ্যাস কোম্পানির মধ্যে বর্তমানে বাজারে ছয়টি কোম্পানি গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে। তাও প্রয়োজনের তুলনায় খুবই কম।

 

 

নাম প্রকাশ না করার শর্তে এক গ্যাস সিলিন্ডার পরিবেশক বলেন, বর্তমানে চাহিদার ছয় ভাগের একভাগও সরবরাহ করছে না গ্যাস কোম্পানিগুলো। তিনি আরও বলেন, প্রতি চার-পাঁচদিন পরপর তার দোকানের জন্য এক ট্রাক গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। গত কয়েকদিন থেকে ট্রাকভর্তি খালি সিলিন্ডার নিয়ে ঢাকা গেলেও কোম্পানি মাত্র ৭০-৭২টি সিলিন্ডার দিচ্ছে। ফলে খালি ট্রাক বরিশালে আনতে হচ্ছে। ট্রাকের ভাড়া সমন্বয় করে প্রতি সিলিন্ডার গ্যাস ১৪শ’ ৫০ টাকায় পাইকারি বিক্রি করতে হচ্ছে।

 

 

খুচরা দোকানগুলো ঘুরে দেখা গেছে, প্রতি সিলিন্ডার গ্যাস তারা ১৫শ’ ৫০ টাকা থেকে ১৬শ’ টাকায় বিক্রি করছেন। তিন-চারটি দোকান ঘুরে দুয়েকটি দোকানে গ্যাস মেলার কারণে বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে পরেছেন গ্রাহকরা।

 

 

তাই বাধ্য হয়ে অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। নগরীর কয়েকটি ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে জানা গেছে-গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ও সিলিন্ডার সংকটের কারণে ইলেকট্রিক চুলার প্রতি ঝুঁকছেন গ্রাহকরা। একাধিক বিক্রেতারা জানিয়েছেন, গত চারদিন ধরে ইলেকট্রিক চুলার চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network