1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৯ দিনের বিভাগীয় বইমেলা সমাপ্ত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে ৯ দিনের বিভাগীয় বইমেলা সমাপ্ত

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে বরিশালে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা ‘২৫ সমাপ্ত হয়েছে।

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এ বইমেলার সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত কয়েকদিন ধরে বই প্রেমীদের পদচারণায় মুখরিত ছিল নগরীর এতিহ্যবাহী বেলস্ পার্ক প্রাঙ্গণ।

 

 

লেখক, প্রকাশক ও পাঠকদের মিলন মেলায় এবারের বইমেলা খুব উৎসবমুখর হয়েছে, যা আগামী বইমেলার আয়োজনের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

 

 

 

অতিরিক্ত বিভবাগীয় কমিশনার বলেন, উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার জন্য বই পড়ার বিকল্প নেই। জ্ঞানসমৃদ্ধ জাতি হিসাবে আমরা তখনই গড়ে উঠতে পারব যখন আমরা বইকে সমাদর করবো। বিভাগীয় বইমেলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেক নতুন নতুন বই সংগ্রহ করতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বই পড়ার কোনো বিকল্প নেই।

 

 

উল্লেখ্য, এবারের বিভাগীয় বইমেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৭৮টি স্টলে বিপুল সংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে। পুস্তক প্রদর্শনীর পাশাপাশি মেলা উপলক্ষে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং রচনা প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিনটি গ্রুপ থেকে ৯ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও মেলায় ৭৮টি স্টলের মাঝে ৩টি প্রকাশনা প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরমধ্যে নবকথন, কোয়ান্টাম ও অন্যধারা প্রকাশনী যথাক্রমে প্রথম, দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে।

 

 

সমাপনী অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।

 

 

 

এ সময় সরকারি বিভিন্ন দফরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network