1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে ইউপি সদস্যসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

মুলাদীতে ইউপি সদস্যসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গত বৃহস্পতিবার বিকেল ও রাতে মুলাদী পৌরসভা, সদর ইউনিয়ন ও সফিপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নেতারা হলেন, মুলাদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম হাজী মিঠু, মুলাদী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. জাকির হোসেন ফরাজি এবং সফিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল শরীফ।

 

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধূরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। অপারেশন ডেবিলহান্ট ফেজ-২ এর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। শুক্রবার সকাল ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধূরী বলেন, নাশকতা মামলায় হাজী মিঠু, জাকির হোসেন ফরাজি ও সাইফুল শরীফকে গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network