1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দেশসেরা নৃত্যশিল্পী গৌরনদী শিশু একাডেমীর ছাত্রী দীপান্বিতা দেবনাথ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

দেশসেরা নৃত্যশিল্পী গৌরনদী শিশু একাডেমীর ছাত্রী দীপান্বিতা দেবনাথ

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সারাদেশে “দেশ সেরা স্বর্ণপদক-২০২৬” নৃত্য প্রতিযোগিতায় একক লোকনৃত্যে দেশসেরা নৃত্যশিল্পীর স্বীকৃতি অর্জন করেছে গৌরনদী শিশু একাডেমীর নৃত্য শাখার ছাত্রী দীপান্বিতা দেবনাথ পূর্বা।

গত ২ জানুয়ারি ২০২৬ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমীর শিশু জাদুঘর মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশের ৮টি বিভাগসহ বিভিন্ন জেলা ও উপজেলার অসংখ্য নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। গৌরনদী উপজেলা থেকে অংশগ্রহণ করে (ক) শাখায় একক লোকনৃত্য পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে দীপান্বিতা।

দীপান্বিতা দেবনাথ পূর্বা বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের বাসিন্দা। তিনি শিক্ষক দম্পতি দীপঙ্কর দেবনাথ ও চঞ্চলা সরকারের একমাত্র কন্যা। বর্তমানে তিনি বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

উল্লেখ্য, দীপান্বিতা এর আগেও তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ টেলিভিশন কর্তৃক আয়োজিত সারাদেশে প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি-২০২৫’-এ উচ্চাঙ্গ নৃত্যে বরিশাল বিভাগীয় চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়ে ঢাকায় বাংলাদেশ টেলিভিশনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে নৃত্য পরিবেশন করে ব্যাপক সুনাম অর্জন করে।

তার এই অর্জনে পরিবার, শিক্ষক, প্রশিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network