1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভারতের কারাগারে সন্ধান মিললো বরগুনার ১৭ নিখোঁজ জেলের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

ভারতের কারাগারে সন্ধান মিললো বরগুনার ১৭ নিখোঁজ জেলের

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দুই বছর ধরে নিখোঁজ থাকা বরগুনার ১৭ জন মৎস্য জেলের সন্ধান মিলেছে ভারতের গুজরাট রাজ্যের একটি কারাগারে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে তারা নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেছে বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি)।

 

নিখোঁজ জেলেদের মধ্যে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের সাতজন হলেন আবদুর রব মিয়া, মনির হোসেন, খলিলুর রহমান, লিটন হাওলাদার, শহিদুল ইসলাম, মো. কালুমিয়া ও সিদ্দিক মৃধা। ঢলুয়া ইউনিয়নের মরখালী গ্রামের নয়জন হলেন আবদুল খালেক বয়াতি, আউয়াল বিশ্বাস, আল আমিন, নান্টু খান, মো. ইউনুস, মো. সোবাহান খান, মো. মাহতাব, মো. কামাল ও মো. ফারুক। এছাড়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোট টেংরা এলাকার একজন জেলের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসের প্রথম দিকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকা থেকে ‘এফবি এলাহী ভরসা’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে ১৭ জন জেলে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ট্রলারটি নিখোঁজ হয়। এরপর দীর্ঘ দুই বছর ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

 

বরগুনা জেলা পুলিশের বিশেষ শাখার জেলা ইন্টেলিজেন্স অফিসার মো. কামরুজ্জামান জানান, সম্প্রতি পুলিশের কাছে তথ্য এসেছে যে নিখোঁজ জেলেরা ভারতের গুজরাটের একটি কারাগারে বন্দি রয়েছেন। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো ঢাকায় পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

দীর্ঘদিন পর স্বজনদের সন্ধান পাওয়ায় জেলেদের পরিবারে স্বস্তি ফিরেছে। নিখোঁজ জেলে ইউনুস সরদারের মা তারাবানু (৭০) বলেন, শুনেছি আমার ছেলে ভারতের জেলখানায় আছে। দুই বছর ধরে সে নিখোঁজ ছিল। এই খবর শুনে বুকের ভেতরের শূন্যতা অনেকটাই ভরে গেছে। জেলে আল আমিনের স্ত্রী সালমা আক্তার বলেন, দুই বছর তিন মাস পর জানতে পারলাম আমার স্বামী জীবিত আছে। পুলিশ জানিয়েছে, সরকারের সহযোগিতায় দ্রুত দেশে ফেরার ব্যবস্থা হবে।

 

 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ ট্রলারের সব জেলের সন্ধান পাওয়া গেছে এবং প্রয়োজনীয় তথ্য প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার দ্রুত উদ্যোগ নিলে জেলেরা শিগগিরই দেশে ফিরতে পারবেন। নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন, তার ইউনিয়নের সাতজন জেলের সন্ধান পাওয়ায় পরিবারগুলো মানসিকভাবে অনেকটাই স্বস্তি পেয়েছে।

 

 

বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জানান, নিখোঁজ জেলেদের দেশে ফিরিয়ে আনতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network