1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সরোয়ারকে ধানের শীষের চাঁদর পড়িয়ে ঐক্যের বার্তা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে সরোয়ারকে ধানের শীষের চাঁদর পড়িয়ে ঐক্যের বার্তা

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলো একাধিক শীর্ষ নেতার নাম। দলের ভেতরে শক্ত অবস্থান থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে।

 

 

এ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মহানগর ও সদর উপজেলার দশটি ইউনিয়নে সাধারণ নেতাকর্মীদের আলোচনায় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 

 

দুইজন হেভিওয়েট নেতারই মাঠপর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা ও নেতাকর্মীদের সমর্থন থাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল পর্যায়ে প্রত্যাশা ছিল-ঐক্যের মাধ্যমে এক মঞ্চে কাজ করার। দলের ভাবমূর্তি রক্ষা এবং নির্বাচনী লড়াইয়ে শক্ত অবস্থান গড়ে তুলতে সেই প্রত্যাশারই বাস্তব রূপ দেখা গেছে নগরীর একটি অনুষ্ঠানে।

 

 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে এ আসনের সাধারণ নেতাকর্মীরা জানিয়েছেন, বরিশাল সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপির ভোটের সমীকরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

 

তৃণমূল পর্যায়ে ধারণা ছিল, যদি রহমাতুল্লাহ ও সরোয়ার এক মঞ্চে একযোগে কাজ করেন তবে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। সেই প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

 

এ আয়োজনের মধ্যদিয়েই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে থাকা সব শঙ্কা কেটে গিয়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকার একে স্কুল মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ত্রাণকর্তা ছিলেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বরিশালের ব্যাপক উন্নয়ন করেছেন।

 

এ অঞ্চলের মানুষের হৃদয়ে তিনি গভীরভাবে স্থান করে নিয়েছেন। বরিশালের প্রতিটি উন্নয়নের সাথে বেগম খালেদা জিয়ার নাম জড়িত রয়েছে। অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া সবসময় আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। কারাগারে যাওয়ার আগেও তিনি ঐক্যের কথা বলেছেন, মুক্তির পরও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। দেশের মানুষ ও দলের জন্য তিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধ না হলে তা তার প্রতি অবমাননা হবে। আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।

 

অনুষ্ঠানের একপর্যায়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ধানের শীষ প্রতীক সম্বলিত একটি চাঁদর মজিবর রহমান সরোয়ারের গাঁয়ে জড়িয়ে দেন। এ দৃশ্য দেখে মাঠজুড়ে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা বলেন, দুই নেতাকে এক মঞ্চে ঐক্যবদ্ধভাবে দেখে তারা নতুন করে আশাবাদী হয়েছেন। তাদের প্রত্যাশা, এই ঐক্যের মধ্যদিয়েই বরিশাল সদর আসনে ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবে এবং এখন আর কোনো প্রতিবন্ধকতা থাকবেনা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network