1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ও ডিভাইসসহ গ্রেফতার ২ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

বরগুনায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ও ডিভাইসসহ গ্রেফতার ২

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনসহ দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। অসদুপায় অবলম্বনের দায়ে তাদের একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত এবং অন্যজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পরীক্ষা চলাকালীন বরগুনা সরকারি কলেজ এবং বরগুনা আইডিয়াল কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃত পরীক্ষার্থীরা হলেন- বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া এলাকার বাসিন্দা ইয়াসমিন ও বরগুনা পৌরসভার চরকলোনী এলাকার বাসিন্দা মো. রাসেল মিয়া।

 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বরগুনা সরকারি কলেজ কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষ থেকে পরীক্ষার্থী ইয়াসমিনকে একটি বিশেষ ধরনের কমিউনিকেটিভ ইলেকট্রনিক ডিভাইসসহ (মাস্টার কার্ড ডিভাইস) আটক করা হয়। বর্তমানে তিনি বরগুনা সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

 

 

অন্যদিকে, বরগুনা আইডিয়াল কলেজ কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষ থেকে মোঃ রাসেল মিয়াকে একটি স্মার্টফোনসহ হাতেনাতে ধরা হয়।

 

 

 

স্মার্টফোনসহ আটক রাসেল মিয়াকে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাফর আরিফ চৌধুরীর আদালতে হাজির করা হলে তিনি দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের দায়ে পৃথক দুটি কেন্দ্র থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাসেল মিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ইয়াসমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network