1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নিয়োগ পরীক্ষার হল থেকে মোবাইলসহ নারী আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বরিশালে নিয়োগ পরীক্ষার হল থেকে মোবাইলসহ নারী আটক

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস (স্মার্টফোন) ব্যবহার করার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

 

 

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

 

 

আটক ওই নারীর নাম লুনা (৩১)। তিনি বরিশাল মহানগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা বাবুল আক্তারের মেয়ে।

 

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, পরীক্ষা চলাকালীন লুনার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ‘অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্র‍িয়া চলছে।’

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network