1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শত বছর পরেও খালেদা জিয়ার নাম থেকে যাবে : জহির উদ্দিন স্বপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

শত বছর পরেও খালেদা জিয়ার নাম থেকে যাবে : জহির উদ্দিন স্বপন

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-শত বছর পরেও বেগম খালেদা জিয়ার নাম প্রজন্মের হৃদয়ের মাঝে থেকে যাবে।

 

মুক্ত বেগম খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়া যেমন অনেক বেশি শক্তিশালী ছিলেন, তেমনি আজ দেখা যাচ্ছে জিবীত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী।

 

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দলমত, ধর্মবর্ন নির্বিশেষে গৌরনদীবাসীর ব্যানারে নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-জীবিত খালেদা জিয়ার চেয়েও মৃত খালেদা জিয়া অনেক বেশি শক্তিশালী হওয়ায় তার মৃত্যুর পরে তিনি (খালেদা জিয়া) বাংলার জননীতে রূপান্তরিত হয়েছে।

 

 

তিনি আরও বলেন-বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের অমর প্রতীক, আপসহীন নেতৃত্বের প্রতীক। তার দৃঢ় নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

 

বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজ, হিন্দু সম্প্রদায়ের নেতা ও সাবেক এএসপি শান্তনু ঘোষ সহ অন্যান্যরা।

 

 

সবশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকসভা ও দোয়া-মোনাজাতে গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ দলমত, ধর্মবর্ন নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন শোক বইতে স্বাক্ষর করে মাসব্যাপী শোক বইয়ের স্বাক্ষর গ্রহণ কর্মসূচির উদ্বোধণ করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network