1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরের শোলকে স্ত্রীর উপর অমানবিক নির্যাতন, ১৫ লক্ষ টাকা আত্মসাৎ  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

উজিরপুরের শোলকে স্ত্রীর উপর অমানবিক নির্যাতন, ১৫ লক্ষ টাকা আত্মসাৎ 

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামে গার্মেন্টস কর্মী স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে পাষন্ড স্বামী বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নির্যাতিতা সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামের ফিরোজ মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা(৩২) এর সাথে মুন্সিগঞ্জ জেলার বাদশা মিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী সোনিয়া বেগম(২৫) এর ২০২০ সালে সামাজিক ভাবে বিবাহ হয়।
বিয়ের পর থেকেই লম্পট স্বামী আরিফ মোল্লা প্রায়ই শারীরিক নির্যাতন করে স্ত্রী গার্মেন্টস কর্মী সোনিয়া বেগমের উপর এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এরপরেও ক্ষ্যান্ত হয়নি ওই পাষন্ড স্বামী পুনরায় স্ত্রীর কাছে আরো ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে তা দিতে অস্বীকৃতি জানালে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এমনকি কোনদিন স্বামীর বাড়িতে ফিরে আসলে তাকে প্রানে মেরে ফেলে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। হুমকির মুখে আতঙ্কে দিশেহারা অসহায় নারী। বিচারের দাবিতে মোড়লদের কাছে ঘুরে বেড়াচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি,তবে প্রস্তুতি চলছে।
এ ব্যপারে ভুক্তভোগী সোনিয়া বেগম সাংবাদিকদের কান্না করে বলেন আমি একটু সুখের জন্য গার্মেন্টসে চাকুরি করে মাথার ঘাম পায়ে ফেলে আয় উপার্যন করি এবং আমি বিদেশ দুবাই ছিলাম, আমার রক্তে গড়া সারাজীবনের সঞ্চয়ের নগদ ১০ লক্ষ টাকা তাকে দিয়েছি।
এছাড়া তার বসতঘর ছিলোনা আমি বসতঘর উত্তোলন করে দেই। সে ঘরেও তার ভয়ে আশ্রয় নিতে পারছি না। তিনি আরো বলেন একবছর পূর্বে আরিফ অন্যের পানের বরজ থেকে পান চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। তখন আমি ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে বিষয়টি মিমাংসা করি। দুই লক্ষ টাকা দিয়ে অটোগাড়ি কিনে দেই তা বিক্রি করে মাদক সেবন করে। এছাড়া আমার বোনের কাছ থেকে স্ট্যাম্প সাক্ষর করে ৩ লক্ষ টাকা নেয়ে।
টাকা চাইতে গেলে উল্টো বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। অসুস্থ হলে চিকিৎসার জন্য লক্ষাধিক টাকা দেই। আরিফ মোল্লা এলাকায় চুরি,মাদকসহ বিভিন্ন কু-কর্মের সাথে জড়িত রয়েছে। এমনকি আমার শশুর ফিরোজ মোল্লা, দেবর এনামুল মোল্লাও আমাকে হত্যার হুমকি দেয়।
অভিযুক্ত আরিফ মোল্লার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই মাদকাসক্ত  ও যৌতুকলোভী স্বামীকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন নির্যাতিতা অসহায় নারী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network