1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাতের আঁধারে শীতার্তদের পাশে বাবুগঞ্জের ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

রাতের আঁধারে শীতার্তদের পাশে বাবুগঞ্জের ইউএনও

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: কর্মব্যস্ততার মধ্যেই গভীর রাতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ আসমা উল হুসনা। শীতের তীব্রতা যখন চরমে, তখন বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

 

রাতের আঁধারে উপজেলার মীরগঞ্জ এলাকার ভাসমান বেদে পল্লী, জাহাঙ্গীরনগর বাজার, বাহেরচর বাজার, চাঁদপাশা নোঙর হাট, রহমতপুরে রাস্তার পাশে অবস্থানরত ছিন্নমূল মানুষদের পাশাপাশি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় কনকনে শীতে কাঁপতে থাকা মানুষের গায়ে পরম মমতায় কম্বল জড়িয়ে দেন ইউএনও।

 

এছাড়া উপজেলার রহমতপুর এলাকায় কাঁচামাল ও সবজি বিক্রেতা শারীরিক প্রতিবন্ধী আব্দুর রহমান ও মিজানের মাঝেও কম্বলসহ সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

 

এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিজ আসমা উল হুসনা বলেন, “শীতার্ত অসহায় মানুষের জন্য কিছু করতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা যেন সবার ভালো কাজ কবুল করেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সক্ষম মানুষেরও উচিত অসহায়, নিঃস্ব ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।”

 

ইউএনওর এ মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network