1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় পূজা উদযাপন পরিষদের সম্পাদক গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বানারীপাড়ায় পূজা উদযাপন পরিষদের সম্পাদক গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

 

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দারকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

তিনি উপজেলা পুরোহিত কমিটির সভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বন্দর বাজারের বিশিষ্ট সার ডিলার।

 

জানা গেছে, রোববার (১১ জানুয়ারী) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান সারের দোকান থেকে তাকে ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার করা হয়।

 

পরে তাকে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

এদিকে সম্প্রতি মেরুদন্ডে অপারেশন করানো অসুস্থ গৌতম সমদ্দারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান, পুরোহিত কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network