1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

বাবুগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই হাডুডু খেলাটি আয়োজন করে দেহেরগতি ইউনিয়ন যুবসমাজ ও সাফা ক্যাবল নেটওয়ার্ক।

 

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তরুণ জাগো ও মোল্লা কিংস দল অংশগ্রহণ করে। নির্ধারিত সময় শেষে উভয় দল এক-এক গোলে সমতায় থাকায় দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনপ্রবাসী ঈদলকাঠি এলাকার কৃতি সন্তান ডা. আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রকিবুল হাসান খান রাকিব, বিশিষ্ট সমাজসেবক মো. খলিলুর রহমান, দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত বিশ্বাস, সরকারি আবুল কালাম কলেজের প্রভাষক মো. নুরুন্নবী রাসেল এবং দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাহিন বিশ্বাস।
খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত হন। এছাড়া নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা এমন ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী আয়োজন আরও নিয়মিত করার দাবি জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আবদুল আউয়াল বলেন, কালের বিবর্তনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা আজ হারিয়ে যেতে বসেছে। তথ্যপ্রযুক্তির এই যুগে নতুন প্রজন্ম খেলাটির নামই ভুলে যাচ্ছে। ঐতিহ্য রক্ষা এবং কিশোর-যুবসমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।

তিনি ভবিষ্যতেও গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতি রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network