1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জেলা পর্যায়ে বাকেরগঞ্জের সঞ্চিতা কর্মকার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

জেলা পর্যায়ে বাকেরগঞ্জের সঞ্চিতা কর্মকার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বরিশাল জেলায় শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সঞ্চিতা কর্মকার।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় সোমবার (১২ জানুয়ারী) তিনি এই গৌরব অর্জন করেন। জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরির শর্ত পূরণ করে তিনি বরিশাল জেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক নির্মলেন্দু কর্মকারের বড় কন্যা। ইতিপূর্বে তিনি এ বছর উপজেলা পর্যায়ে বাকেরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

 

সঞ্চিতা কর্মকার ১৯৯২ সালে এসএসসি পরীক্ষায় বাকেরগঞ্জ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে (১০ টি বিষয় লেটারসহ) প্রথম বিভাগে উত্তীর্ণ হন।১৯৯৪ সালে সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে, ১৯৯৭ সালে বরিশাল বিএম কলেজ থেকে স্নাতক (সন্মান) গনিত বিষয় প্রথম শ্রেনিতে এবং একই কলেজ থেকে ২০০০ সালে গনিত বিষয় দ্বিতীয় শ্রেনিতে উত্তীর্ণ হন।

 

সঞ্চিতা কর্মকার বর্তমানে বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত রয়েছেন। গল্প ও কবিতা লেখার পাশাপাশি তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ২০১৬, ২০১৯ ও ২০২২ সালে তিনবার বাকেরগঞ্জে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

 

শ্রেষ্ঠ জেলা শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সঞ্চিতা কর্মকার বলেন , ‘আমি চাই, প্রতিটি ছাত্রছাত্রী কঠোর অধ্যবসায় আর শ্রম বিনিয়োগ করে মানুষের মত মানুষ হবে। একদিন না একদিন সফলতা তাকে ধরা দিবেই। আমাদের সমাজে এভাবে প্রতিজন শিক্ষার্থী যদি তার নিজের অবস্থান থেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করে যায় ও স্বপ্ন দেখে, তাহলে একটি সুখি আর সমৃদ্ধ বাংলাদেশ গঠন অনেকাংশে সহজ হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network