1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের মিজান নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাবুগঞ্জের মিজান নিহত

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিদেশের মাটিতে ঘাম ঝড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মিজানুর রহমান। তার চোখে ছিল সচ্ছল জীবনের আশা, বুকভরা ছিল পরিবারকে ভালো রাখার দৃঢ় প্রত্যয়। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।

 

 

প্রবাসজীবনের মাত্র এক বছরের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবনযাত্রা। থেমে গেছে পরিবারের আশার আলো। নিহত মিজানুর রহমান (৩০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা আলমগীর শরীফের ছেলে।

 

 

জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে-গত ১০ জানুয়ারি সৌদি আরবের ইয়াম্বো শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান গুরুত্বর আহন হন। দুর্ঘটনার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাক মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

 

 

রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে মিজানুরের সাথে থাকা প্রবাসীদের মাধ্যমে পরিবারের সদস্যরা মৃত্যুর খবর শুনে প্রথমে পরিবারের কোন সদস্যরাই বিশ্বাসই করতে পারেনি।

 

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত মিজানুর রহমানের চাচা সালাম শরীফ বলেন, মিজানুর পরিবারের বড় ছেলে ছিল। সব দায়িত্ব তার কাঁধেই ছিল। সে শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ বদলাতে চেয়েছিল।

 

 

চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, মিজানুর রহমান ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্ববান একজন যুবক। পরিবারের কথা ভেবেই তিনি বিদেশে গিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিজানুর রহমান বাবা, মা, স্ত্রী, সাড়ে তিন বছরের এক কন্যা, দুই ভাই ও তিন বোন রেখে গেছেন। তার (মিজানুর) মৃত্যুতে পুরো পরিবারের ভবিয্যত অনিশ্চয়তার মধ্যে পরেছে। এদিকে পরিবারের পক্ষ থেকে মিজানুর রহমানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network