1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই : অ্যাডভোকেট জয়নুল আবেদীন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি

আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই : অ্যাডভোকেট জয়নুল আবেদীন

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই। সে লক্ষ্যেই আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি; বাবুগঞ্জে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে এভাবেই নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা ও বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি এবং চাঁদপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমার মা-বোন, নারী-পুরুষ, তরুণ-যুবক—সমাজের সকল স্তরের মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আপনারা আমার রক্তের সঙ্গে মিশে গেছেন। যতদিন বেঁচে থাকবো, আপনাদের সঙ্গেই থাকতে চাই।
এ সময় তিনি ‘বাবুগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, বাবুগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি’—এই স্লোগানে উপস্থিত নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতানা আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এছাড়াও উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, উপজেলা বিএনপি নেতা হাসানুজ্জামান (আর্মি খোকন), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান এবং সদস্য সচিব আরাফাত হোসেন মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network