1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এতিম শিশুদের কম্বল দিলেন আমতলীর ইউএনও - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ, প্রাণ গেল নববধূর ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ, অভিযোগের পরেও নীরব প্রশাসন! প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে : রাশেদ খাঁন নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার ভোলায় যুবকের মরদেহ উদ্ধার জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি বরিশালে ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ দেশ ছাড়ার সময় ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

এতিম শিশুদের কম্বল দিলেন আমতলীর ইউএনও

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গভীর রাতে শীতার্থ এতিম শিশুদের জন্য কম্বল নিয়ে ছুটে গেলেন আমতলীর এইএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

 

তিনি শনিবার গভীর রাতে দুটি এতিম খানায় উপস্থিত হয়ে ৬৫ জন শিশুদের হাতে নিজ হাতে তুলে দিলেন কম্বল। ইউএনও হাত থেকে কম্বল পেয়ে দারুন খুশি শিশুসহ এতিমখানা ও মাদরাসার শিক্ষকরা।

 

জানা গেছে, শনিবার রাতে আমতলীর এইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী গভীর রাতে আকস্মিক পৌর সভার সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার ৪৫ জন ও আমতলী বন্দর কেন্দ্রীয় মসজিদের মাদরাসায় উপস্থিত হয়ে ২০জন সহ দুটি মাদরাসার মোট ৬৫ জন শীতার্থ এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরন করেন।

 

কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সহকারী কমিশনার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, ও জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মীর মো. সোলায়মান।

 

জামিয়া কারিমিয়া কাশিমুল উলুম মাদরাসার কম্বল পাওয়া এতিম শিশু আশরাফুল, রবিউল ও আজগর আলী বলেন, শীতে মোরা ব্যামালা কষ্ট পাইতাম। ইউএনও ছ্যারে রাইতে আইয়া মোগো কম্বল দিছে। শীতের রাইতে কম্বল গায় দিয়া মোরা এহন ভালো ভাবে ঘুমাইতে পারমু।

 

মোরা ছ্যারের জন্য দোয়া করি আল্লায় যেন হ্যারে ভালো রাহে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, যারা প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে এরকম অসহায় দিরদ্র এতিম শিশু, রিকসা চালকসহ নিম্ন আয়ের মানুষ বাছাই কওে তাদের মাঝে কম্বল বিতরন করা হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network